Chestnut-capped Babbler (লালটুপি ছাতারে) Timalia pileata.
Chestnut-capped Babbler Facts স্কুলে ইতিহাস পড়ানোর পাশাপাশি পাখির ছবি তোলা আমার আগ্রহের একটি বিষয় । ছবি তোলার সূচনা মোটামুটি ২০০০ সাল , প্রথম দিকে সব রকমের ছবি তুললেও পাখির ছবি তোলার প্রতি আগ্রহ জাগে ২০১৬ সালের পর থেকে, যখন আমাদের বাড়ির পিছনের বাগান থেকে Indian Pitta পাখির ছবি তুলি। পাখির কিছুই চিনতাম না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পাখিটির ছবি পোস্ট করার সাথে সাথেই অনেকেই আগ্রহ প্রকাশ করে ঐ পাখি নিয়ে। তারপর থেকে পাখির ছবি তোলার প্রতি একটু একটু করে ভালোবাসা তৈরি হয়। আমি থাকি হাওড়া জেলার উলুবেড়িয়া মহুকুমার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত দেবীপুর গ্ৰামে। চাকুরী সূত্রে প্রতিদিন উলুবেড়িয়া যেতে হয়, ঐ পথেই পড়ে উদয়নারায়ণপুর, আমতা ও বাগনান এর বিভিন্ন এলাকা। আমার (Local ) স্থানীয় ছবি তোলার পরিসর ঐ অঞ্চল গুলোকে কেন্দ্র করেই, আর এই চারপাশের ছবি তোলার সঙ্গী কিংশুক হাজরা ও কৃষ্ণেন্দু চক্রবর্ত্তী। আমার " Uluberia Outskirts " বলতে বোঝাতে চাই উলুবেড়িয়া মহুকুমার অন্তর্গত বিভিন্ন এলাকা। আজকের আলোচনার বিষয় Chestnut-capped Babbler বা লালটুপি ছাতারে Timalia pileata . ...